রমজান উপলক্ষে ৮০০ নিত্যপণ্যের দাম কমালো কাতার

আন্তর্জাতিক ডেস্ক:

পবিত্র রমজান মাস উপলক্ষে ৮০০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর ঘোষণা দিয়েছে কাতার সরকার। মঙ্গলবার কাতারের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এ ঘোষণা দেয়।

আজ বুধবার (২৩ মার্চ) থেকেই আট শতাধিক পণ্যে মূল্যছাড় কার্যকর হবে। রমজান মাসের শেষ পর্যন্ত চলবে এই কার্যক্রম। তাদের এই উদ্যোগে সহযোগিতা করছে দেশটির প্রধান শপিংমল ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলো।

কাতার সরকারের ঘোষণা অনুসারে, এ বছর রমজান উপলক্ষে দাম কমানো পণ্যগুলোর মধ্যে রয়েছে মধু, ময়দা, সেরেয়াল, দই ও দুগ্ধজাত পণ্য, গুঁড়া ও তরল দুধ, পনির, জুস, চিনি, কফি, খেজুর, খনিজ ও বোতলজাত পানি, লেবু, চাল, হিমায়িত শাকসবজি, মুরগি, ডিম, মাংস, ভোজ্যতেল, চা, ঘি, লবণ, অ্যালুমিনিয়াম ফয়েল, কাগজের ন্যাপকিন, ডিটারজেন্ট, ময়লার ব্যাগ, ব্যক্তিগত পরিচ্ছন্নতা পণ্য প্রভৃতি।

সূত্র: দ্য পেনিনসুলা

আগের সংবাদওআইসি সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন শুরু
পরবর্তি সংবাদ`টুইন টাওয়ারে হামলার পর ইসলামোফোবিয়া বেড়েছে’