২ বছর পর হারামাইন শরিফে ইতেকাফের অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক:

দুই বছর পর ফের মক্কা-মদিনার হারামাইন শরিফে রমজানের শেষ দশকে ইতেকাফের অনুমোদন দিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) হারামাইন জেনারেল প্রেসিডেন্সির সূত্রে এ তথ্য নিশ্চিত করে।

হারামাইন জেনারেল প্রেসিডেন্সির সভাপতি শায়খ আব্দুর রহমান আস সুদাইস বলেছেন, ‘এই বছর মসজিদুল হারাম ও মসজিদে নববীতে রমজানে ইতেকাফ পালিত হবে।’

তবে এক্ষেত্রে ইতেকাফকারীকে অবশ্যই নির্দিষ্ট কিছু নিয়ম মানতে হবে। কিন্তু কী নিয়ম তা খুব শিগগিরই হারামাইনের সরকারি ওয়েবসাইটে জানানো হবে।

সূত্র : আলজাজিরা

আগের সংবাদডায়াবেটিসের নতুন কারণ আবিষ্কার বাংলাদেশি বিজ্ঞানীদের
পরবর্তি সংবাদতারাবির ইমাম নিয়োগ নিয়ে সংঘর্ষ, নিহত ১