ইফতারে ভেজাল পেলেই শাস্তি

ফাতেহ ডেস্ক:

ইফতারে কোনো ভেজাল কিছু মেশানোর প্রমাণ পেলে কঠিন শাস্তি দেওয়া হবে জানিয়েছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) চেয়ারম্যান আব্দুল কাইউম সরকার।

বুধবার চকবাজারের জামাল সরদার কমিউনিটি সেন্টারে খাদ্যব্যবসায়ীদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

কাইয়ুম সরকার বলেন, এ বছর রমজানে ইফতারের খাবার নিরাপদ করতে আগের চেয়েও বেশি তদারকি কার্যক্রম চালানো হবে। কোনো ইফতার প্রস্তুতকরণ ও বিক্রয়ের সঙ্গে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠান ইচ্ছাকৃতভাবে গলদ করলে কঠিন শাস্তি দেওয়া হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফএসএ’র যুগ্ম সচিব ও সদস্য (আইন ও নীতি) শাহনওয়াজ দিলরুবা খান, ঢাকা দক্ষিণ সিটির উপ-সচিব ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল -৩) বাবর আলী মীর। সভাপতিত্ব করেন বিএফএসএ সদস্য (জনস্বাস্থ্য ও পুষ্টি) মঞ্জুর মোর্শেদ আহমেদ।

 

আগের সংবাদ‍‍‍‍‍‍‍‍‍২৩ জেলায় বজ্রপাত-নিরোধক শেল্টার নির্মাণের উদ্যোগ
পরবর্তি সংবাদযৌন হয়রানি রোধে সব আদালতে কমিটি গঠনের নির্দেশ