
ফাতেহ ডেস্ক:
চট্টগ্রামের আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক, আল্লামা শাহ মুফতি আব্দুল হালীম বোখারী ইন্তোকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার ( ২১ জুন) সকাল ১০টায় চট্টগ্রাম শহরের সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। তার জানাজা ও দাফন বিষয়ে পরবর্তীতে জানানো হবে।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পটিয়া মাদরাসার শিক্ষক সালিমউদ্দীন আল মাহদি।
এর আগে রোববার (১৯ জুন) বাদ মাগরিব হঠাৎ শ্বাস কষ্টজনিত রোগে অসুস্থ হয়ে পড়েন মুফতি আব্দুল হালীম বোখারী। পরে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পরে তাকে আইসিইউতে স্থানান্তর করেন। সেখানে দু’দিন চিকিৎসাধীন থাকার পর আজ মহান রবের ডাকে সাড়া দিলেন তিনি।
