
ফাতেহ ডেস্ক:
IFA Consultancy ইসলামিক ফাইন্যান্স নিউজ (IFN) অ্যাওয়ার্ডস ২০২২-এর জন্য বাংলাদেশ থেকে একমাত্র প্রতিষ্ঠান হিসেবে “Best Islamic Consultancy Firm” বিভাগে পুরস্কারের জন্য মনোনীত হয়েছে।
Islamic Finance News (IFN) ২০০৬ সাল থেকে ইসলামিক আর্থিক সেক্টরের সেরাদের সম্মানিত করে এবং বিশ্বব্যাপী ইসলামিক ফাইন্যান্সের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কারগুলির মধ্যে একটি।
IFA Consultancy বাংলাদেশের প্রথম এবং একমাত্র সরকার নিবন্ধিত শরীয়াহ পরামর্শসেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে ইসলামি অর্থনীতির ওপর ট্রেইনিং, কন্সালটেন্সি ও গবেষণা কার্যক্রম পরিচালনা করে।
