ই-গেমে ৩৮ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন সৌদি যুবরাজ

আন্তর্জাতিক ডেস্ক:

বিনোদোন বিশ্বের সবচেয়ে বড় বিনিয়োগ করতে যাচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিল সালমান। সম্প্রতি ই-গেম খাতে ৩৮ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছেন তিনি। খবর আরব নিউজের।

এর ফলে বিশ্বে ই-গেমের অন্যতম কেন্দ্রবিন্দু হতে যাচ্ছে সৌদি আরব। এ অর্থ সেভি গেম ফান্ড নামে একটি তহবিলের মাধ্যমে দেওয়া হবে।

সৌদি যুবরাজ যে ভিশন-২০৩০ পরিকল্পনার কথা ঘোষণা করেছেন, তার আওতায় এ বিনিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে। তেল-গ্যাসের পর সৌদি আরবে বর্তমানে সবচেয়ে বেশি বিনিয়োগ হচ্ছে বিনোদন খাতে।

আগের সংবাদএবছর পশ্চিম তীরে ইসরায়েলের অভিযানে ১০০ ফিলিস্তিনি নিহত
পরবর্তি সংবাদ‘পূজায় শুভেচ্ছা জানানো হারাম’ বলায় গ্রেপ্তার যুবক