
ফাতেহ ডেস্ক:
`পূজায় শুভেচ্ছা জানানো হারাম স্পষ্ট কুফুরি’ লিখে পোস্ট দেয়ায় নোয়াখালীর বেগমগঞ্জ থেকে মো. ইয়াসিন রুবেল (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার যুবক বেগমগঞ্জ উপজেলার করিমপুরের কালু মিয়ার বাড়ির সালেহ উদ্দিনের ছেলে।
শনিবার (১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার চৌমুহনী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, রুবেল তার পোস্টে লেখেন, ‘কোনো মুসলমান পূজাকে উইশ করতে পারে না। পূজায় শুভেচ্ছা জানানো হারাম স্পষ্ট কুফুরি।’ তার এই পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের দৃষ্টি গোচর হলে উত্তেজনা ও ধর্মীয় সম্প্রীতি নষ্ট হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়। পোস্টটি দৃষ্টিগোচর হলে জেলা গোয়েন্দা পুলিশ তথ্য-প্রযুক্তির মাধ্যমে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ এবং তার সহযোগীদের শনাক্ত করে।
