
আন্তর্জাতিক ডেস্ক:
রাশিয়াকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে ঘোষণা করেছে ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসি। সংস্থাটির মহাসচিব হুসাইন ইব্রাহিম ত্বাহা সোমবার মস্কোতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকে এ কথা বলেছেন। খবর তাসের।
হুসাইন ইব্রাহিম ত্বাহা আরও বলেছেন, ওআইসি’র পর্যবেক্ষক সদস্য হিসেবে রাশিয়ার সঙ্গে সংস্থার সব দেশের সহযোগিতা জোরদার করা উচিত। ওআইসি ও রাশিয়ার মধ্যে বন্ধুত্ব শক্তিশালী করার ওপর জোর দেন তিনি।
ওআইসি’র একটি প্রতিনিধিদল গত রোববার থেকে রাশিয়া সফর করেছে।প্রতিনিধিদলটি সেখানে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভসহ দেশটির কয়েক জন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে সাক্ষাত করেছে।
