রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬৪

ফাতেহ ডেস্ক:

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৬৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (৩০ অক্টোবর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপি জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার ভোর ৬টা থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২ হাজার ৩৮১ পিস ইয়াবা, ২৪ কেজি ৯৬৫ গ্রাম গাঁজা, ৩৮ গ্রাম পুরিয়া হেরোইন, ১২ লিটার দেশিমদ ও ১০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৮টি মামলা দায়ের করা হয়েছে।

আগের সংবাদমিছিল-সমাবেশ নিষিদ্ধের বিধান কেন সংবিধান পরিপন্থি নয় : হাইকোর্ট
পরবর্তি সংবাদওমরাহ ভিসার মেয়াদ মেনে চলার ওপর জোর দিয়েছে সৌদি