জিম্বাবুয়ের প্রেসিডেন্ট নির্বাচনে মানানগাগওয়া জয়ী

ফাতেহ ডেস্ক: জিম্বাবুয়ের প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেলেন এমারসন মানানগাগওয়া। কয়েক দিনের সহিংসতার পর, বৃহস্পতিবার তাকে বিজয়ী ঘোষণা করেছে, দেশটির নির্বাচন কমিশন। ভোটের ফল প্রত্যাখ্যান করেছে বিরোধীরা।

৫১ শতাংশের মতো ভোট পেয়েছেন এমারসন। প্রতিদ্বন্দ্বী নেলসান চামিসা পেয়েছেন ৪৪ শতাংশের কিছু বেশি। ফল ঘোষণার পর, ঐক্যের ডাক দিয়েছেন নতুন প্রেসিডেন্ট। রবার্ট মুগাবে শাসনের পর, গত বছর প্রেসিডেন্ট হন এমারসন।

বুধবার, সাধারণ নির্বাচনের ফল ঘোষণা হয় দেশটিতে। এতে পার্লামেন্টের দুই-তৃতীয়াংশ আসনে জয় পায় ক্ষমতাসীন জানু-পি/এফ পার্টি। ভোটে জালিয়াতির অভিযোগ তুলে রাজধানী হারারেতে বিক্ষোভ শুরু করে বিরোধীরা। নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষে নিহত হয় অন্তত ৬ জন।

আগের সংবাদপুরনো কুরআন শরীফ কি করা উচিত?
পরবর্তি সংবাদবাস চলতে বাধা দিচ্ছেন পরিবহন শ্রমিকরা