মেট্রোরেলে শিক্ষার্থীদের হাফ ভাড়া থাকবে না: কাদের

ফাতেহ ডেস্ক:

ঢাকায় শিক্ষার্থীদের জন্য বাসে হাফ পাস থাকলেও মেট্রোরেলে কোনো হাফ ভাড়া থাকবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আগামীকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল উদ্বোধন করবেন। আগারগাঁও থেকে দিয়াবাড়ী পর্যন্ত চলবে ট্রেন। মাঝের কোনো স্টেশনে আগামী তিনমাস যাত্রী ওঠানামা করানো হবে না।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, মেট্রোরেলে শিক্ষার্থীদের কোনো হাফ ভাড়া থাকবে না। যারা র‌্যাপিড পাস কিনবেন তারা ১০ শতাংশ ছাড় পাবেন। তিন ফুটের কম উচ্চতার শিশুরা বাবা-মায়ের সঙ্গে ভ্রমণ করলে ভাড়া ফ্রি।

বর্তমান বাস্তবতায় আধুনিক বিশ্বের সঙ্গে তুলনা করলে ঢাকায় মেট্রোরেলের ভাড়া বেশি না বলেও জানান সড়ক পরিবহন মন্ত্রী।

আগের সংবাদবালুখালী ক্যাম্পে রোহিঙ্গা নেতাকে গুলি করে হত্যা
পরবর্তি সংবাদতারল্যঘাটতিতে ইসলামী ব্যাংকসহ ৫ ব্যাংক, গুনছে জরিমানা