
ফাতেহ ডেস্ক:
মেট্রোরেলে টিকিট বিক্রয় মেশিনে (ভেন্ডিং মেশিন) ‘কারিগরি ত্রুটি’ দেখা দিয়েছে। এতে করে বিড়ম্বরনায় পড়েছেন মেট্রোরেলের যাত্রীরা।
জানা গেছে, সকাল ৮টা ৩৫ মিনিটে আগারগাঁও স্টেশনে সযাত্রীরা প্রবেশ করে টিকিট কাটা শুরু করলে কিছুক্ষণ পর মেশিনটিতে কারিগরি ত্রুটি দেখা দেয়। মেশিন বিকল হওয়ায় বন্ধ হয়ে যায় টিকিট বিক্রি। নির্দেশনায় বলা হয়, টিকিট অফিসে যোগাযোগ করতে।
মেট্রোরেলের অতিরিক্ত স্টেশন কন্ট্রোলার সোহেল রানা বলেন, কারিগরি ত্রুটিতে টিকিট ভেন্ডিং মেশিন আপাতত বন্ধ রয়েছে। ভেতরে কাজ চলছে। আশা করছি দ্রুতই ঠিক হয়ে যাবে।
