দাম্পত্য সম্পর্কে ফাটল ধরার পেছনে দায়ী স্মার্টফোন: সমীক্ষা

ফাতেহ ডেস্ক:

ভারতের অধিকাংশ দম্পতি মনে করেন, স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার তাদের সম্পর্কের ক্ষতি করেছে। একটি ফোন কোম্পানির সমীক্ষায় এমনটাই দেখা গেছে। সমীক্ষা চালানো হয় দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই, হায়দরাবাদ, বেঙ্গালুরু, আহমেদাবাদ এবং পুনের মতো বড় শহরে। সমীক্ষার জন্য হাজারের বেশি দম্পতিকে প্রশ্ন করা হয়েছিল। ‘দাম্পত্য সম্পর্কের ওপর স্মার্টফোনের প্রভাব’ শীর্ষক সমীক্ষাটি চালিয়েছে ভারতের সাইবার মিডিয়া রিসার্চ। সমীক্ষার কেতাবি নাম ‘সুইচ অফ’।

স্বামী-স্ত্রীর সম্পর্কের ওপর স্মার্টফোনের প্রভাব নিয়ে চীনের একটি মুঠোফোন নির্মাতাপ্রতিষ্ঠান ভিভো একটি সমীক্ষা চালিয়েছে। সমীক্ষায় অংশ নেওয়া ৮০ শতাংশের বেশি মানুষ মনে করেন, স্মার্টফোন তাদের সঙ্গে অঙ্গীভূত হয়ে গেছে, আলাদা করা যাবে না। স্বামী কিংবা স্ত্রী প্রতিদিন প্রায় পাঁচ ঘণ্টার মতো সময় ব্যয় করেন স্মার্টফোনে। অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারে স্বামী-স্ত্রীর সম্পর্কে প্রভাব পড়বে। অন্তত ৭০ শতাংশ স্বামী কিংবা স্ত্রী বলছেন, স্মার্টফোনে ডুবে থাকা অবস্থায় কিছু জিজ্ঞাসা করলে তারা বিরক্ত হন। দম্পতিদের মধ্যে ৬৭ শতাংশ বলেছে, তারা তাদের স্ত্রী বা স্বামীর সঙ্গে সময় কাটানোর সময়ও স্মার্টফোনে আবদ্ধ থাকে। ৬৬ শতাংশ উত্তরদাতা বলেছেন, স্মার্টফোনের কারণে তাঁদের দাম্পত্য সম্পর্ক দুর্বল হয়ে পড়েছে।

স্মার্টফোন ব্যবহারকারী ৭০ শতাংশ দম্পতি বলেছেন, স্মার্টফোনের বেশি ব্যবহার তাঁদের প্রিয়জনের সঙ্গে কাটানো সময়ের পরিমাণ কমিয়ে দিচ্ছে। ৬৯ শতাংশ বলেছে, স্মার্টফোন ব্যবহারের কারণে দাম্পত্য সম্পর্ক ব্যাহত হচ্ছে।৮৪ শতাংশ উত্তরদাতা তাদের স্বামী বা স্ত্রীর সঙ্গে আরও বেশি সময় কাটাতে চান। উত্তরদাতাদের ৮৮ শতাংশ একমত যে, স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার জীবনসঙ্গীর সঙ্গে তাদের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করছে। ৯০ শতাংশ মানুষ তাদের জীবনসঙ্গীর সঙ্গে অর্থপূর্ণ কথোপকথন এবং আরও অবসর সময় সঙ্গীকে দিতে চান।

তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে

আগের সংবাদ‘থার্টি ফার্স্ট নাইটে ফানুস ওড়ানো-আতশবাজি ফোটানো যাবে না’
পরবর্তি সংবাদনতুন বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী