
ফাতেহ ডেস্ক:
আফগানিস্তানজুড়ে শৈত্যপ্রবাহ এবং ব্যাপক ঠান্ডা আবহাওয়ায় কমপক্ষে ৭০ জন নিহত হয়েছেন। একইসঙ্গে ঠান্ডা আবহাওয়ার কারণে ৭০ হাজার গবাদিপশুও প্রাণ হারিয়েছে। আফগানিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় আল জাজিরাকে এই তথ্য নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক এই সংবাদমাধ্যমটি।
এতে বলা হয়েছে, শৈত্যপ্রবাহ এবং ব্যাপক ঠান্ডা আবহাওয়ার কারণে গত সপ্তাহে আফগানিস্তানজুড়ে ৭০ জন প্রাণ হারিয়েছেন এবং আরও ৭০ হাজার গবাদি পশু মারা গেছে বলে বুধবার ওই আফগান মন্ত্রণালয় জানিয়েছে।
গত দুই সপ্তাহ ধরে, আফগানিস্তানের অনেক প্রদেশে ব্যাপক ঠান্ডা আবহাওয়া দেখা যাচ্ছে। এছাড়া আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় ঘোর অঞ্চলে গত সপ্তাহান্তে সর্বনিম্ন -৩৩ (মাইনাস ৩৩) ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা করা।
