বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেবে ইতালি

ফাতেহ ডেস্ক:

দ্বিপক্ষীয় অভিবাসন ও চলাচল ব্যবস্থার আওতায় বিশেষত নির্মাণ কাজ, জাহাজ নির্মাণ ও আতিথেয়তা খাতে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে সম্মত হয়েছে ইতালি।

বুধবার (৭ জুন) রোমে বাংলাদেশ ও ইতালির মধ্যে এক রাজনৈতিক পরামর্শ সভায় এ নিয়ে আলোচনা হয়।

বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের মহাসচিব রিকার্ডো গুয়ারিগলিয়া কনসালটেশনে নিজ নিজ দেশের পক্ষের নেতৃত্ব দেন।

রোমে পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ে বাংলাদেশ ও ইতালির মধ্যে প্রথমবারের মতো রাজনৈতিক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। রাজনৈতিক পরামর্শ সভার আগে পররাষ্ট্র সচিব মোমেন এবং মহাসচিব গুয়ারিগলিয়া বাংলাদেশ ও ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে রাজনৈতিক পরামর্শ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক সই করেন।

বৈঠকে উভয় দেশ সম্পর্ককে আরও গভীর করতে এবং বাণিজ্য ও বিনিয়োগ, বাংলাদেশের টেক্সটাইলখাতে প্রযুক্তিগত হস্তক্ষেপ, প্রতিরক্ষা ও নিরাপত্তা, আইসিটি, কৃষি, অভিবাসন এবং গতিশীলতা ইত্যাদিসহ একাধিক ক্ষেত্রে আরও সম্পৃক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করে।

আগের সংবাদসৌদি পৌঁছেছেন ৬২২০৯ হজযাত্রী
পরবর্তি সংবাদকয়লা এসেছে রামপাল বিদ্যুৎকেন্দ্রে