
ফাতেহ ডেস্ক: ছাত্রদের নিরাপদ সড়ক দাবির আন্দোলন ভিন্নখাতে নেয়ার তৎপরতা চলছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। এতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়েও শঙ্কিত তিনি। এঅবস্থায় কাল থেকে ট্রাফিক সপ্তাহ পালনের ঘোষণাও দেন ডিএমপি কমিশনার।
ছাত্র আন্দোলনের পরিস্থিতি নিয়ে ডিএমপির সংবাদ সম্মেলন। এ সময় কমিশনার আছাদুজ্জামান মিয়া জানান, আন্দোলন দীর্ঘায়িত হলে এতে ঢুকতে অনুপ্রবেশকারী নিরাপত্তা ঝুঁকিতে পড়বে শিক্ষার্থীরা। এরই মধ্যে স্কুল-ড্রেসে বহিরাগতদের অংশ নেয়ার তথ্যও পেয়েছেন গোয়েন্দারা।
এঅবস্থায় রোববার থেকে সাতদিন ট্রাফিক সপ্তাহ পালনের ঘোষণাও দেন ডিএমপি কমিশনার। এতে গাড়ির ফিটসেন, চালকের লাইসেন্স ও ট্রাফিক আইনের লঙ্ঘন কঠোরভাবে নিয়ন্ত্রণের কথাও জানান তিনি।
চলমান ছাত্র আন্দোলনের উদ্দেশ্যকে মহৎ বলে, এঘটনা পুলিশের নৈতিক দায়িত্ব আরো বাড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেন আছাদুজ্জামান মিয়া।
