
ফাতেহ ডেস্ক:
৪৭তম কেন্দ্রীয় পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক)। সেই সাথে কমিয়েছে পরীক্ষার ফি।
বেফাক মহাপরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল বুধবার বেফাকের খাস সভা উনুষ্ঠিত হয়। সভায় কওমী মাদরাসা শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে ৪৭তম কেন্দ্রীয় পরীক্ষা হতে মারহালা বিশেষে ২০-২৫% পর্যন্ত পরীক্ষার ফি কমানোর সিদ্ধান্ত গৃহীত হয়। সেই সাথে আসন্ন ৪৭তম কেন্দ্রীয় পরীক্ষা শুরুর তারিখ ১৩ ফেব্রুয়ারী ২০২৪ ঈসাব্দ/০২ শাবান ১৪৪৫ হিজরি/৩০ মাঘ ১৪৩০ বঙ্গাব্দ রোজ মঙ্গলবার নির্ধারণ করা হয়।
পরীক্ষার কার্যক্রমসহ বেফাকের সকল উন্নয়নমূলক কাজ সুষ্ঠুভাবে সম্পাদনে দিক-নির্দেশনামূলক আলোচনা করেন বেফাকের মজলিসে খাসের সদস্যবৃন্দ।
সদরে বেফাক আল্লামা মাহমুদুল হাসানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন— আল্লামা সাজেদুর রহমান, মাওলানা মাহফুজুল হক, মাওলানা আব্দুল হামিদ, পীর সাহেব মধুপুর, মুফতি মনসুরুল হক, মুফতি জাফর আহমাদ, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মুসলেহুদ্দীন রাজু, মাওলানা আনাস মাদানী, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা রুহুল আমীন খান উজানবী, , মাওলানা নেয়ামতুল্লাহ ফরিদী প্রমুখ।
