চীনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩১

আন্তর্জাতিক ডেস্ক:

চীনে একটি বারবিকিউ রেস্তোরাঁয় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩১ জন নিহত হয়েছেন। চীনের উত্তর-পশ্চিম নিংজিয়া অঞ্চলে বুধবার রাতে এই ঘটনা ঘটে বলে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে। খবর রয়টার্স-এর।

নিংজিয়া অঞ্চলের রাজধানী ইনচুয়ানে রেস্তোরাঁয় তরল পেট্রোলিয়াম গ্যাস সিলিন্ডার লিক হওয়ার কারণে বিস্ফোরণটি হয়েছিল। সিনহুয়া বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া আরো জানিয়েছে, বিস্ফোরণে শরীরে ঢুকে যাওয়া ভাঙা কাঁচ এবং অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে আরো ৭ জন চিকিৎসাধীন আছেন।

চীনের প্রেসিডেন্ট শি আহতদের চিকিৎসার জন্য কর্তৃপক্ষকে সর্বাত্মক পদক্ষেপ নিতে বলেছেন। এ ছাড়া নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে সবাইকে জোর দিয়েছেন।

এই ধরনের বিস্ফোরণ চীনে অস্বাভাবিক নয়। বছরের পর বছর ধরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার চেষ্টা করা সত্ত্বেও দেশটিতে এমন ঘটনা ঘটে আসছে।

এর আগে, ২০১৫ সালে উত্তরের বন্দর শহর তিয়ানজিনে ধারাবাহিক বিস্ফোরণে ১৭৩ জন নিহত হয়েছিল।

আগের সংবাদদেশে ৩০ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ
পরবর্তি সংবাদকয়লা এসেছে, ফের বিদ্যুৎ উৎপাদনে যাচ্ছে পায়রা