
ফাতেহ ডেস্ক:
রাজধানীর সদরঘাটে ময়ূর-৭ নামে লঞ্চে আগুন লেগেছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে এ আগুন লাগে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট সেখানে গেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ার হোসেন।
তিনি আরও বলেন, লঞ্চটি লালকুঠি ঘাটের ২২ নম্বর পন্টুনে দাঁড়ানো অবস্থায় ছিল। এতে কোনো যাত্রী ছিল না। আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের ১২ ইউনিট সেখানে চলে গেছে।
ফায়ার সার্ভিসের সদর দপ্তর, সদরঘাট, সদরঘাট (নদী) ও সূত্রাপুর থেকে ইউনিটগুলো লঞ্চের আগুন নেভাতে গেছে বলে জানিয়েছেন আনোয়ার হোসেন। তিনি বলেন, এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
