থ্রি-জি-ফোর-জি বন্ধ, মোবাইলে উচ্চগতি মিলছে না

ফাতেহ ডেস্ক: ফেইসবুকে গুজবের জেরে ধানমণ্ডিতে শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ কর্মীদের সংঘাতের পর, ফোর-জি ও থ্রি-জি সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। মোবাইল ইন্টারনেটের গতি কমিয়ে রাখার নির্দেশনা দিয়েছে বিটিআরসি।

সন্ধ্যার সাতটার দিকে, মোবাইল অপারেরটকে এই নির্দেশনা দেয়া হয়। এতে মোবাইল ফোনে ইন্টারনেটের গতি ব্যাহত হচ্ছে। এর আগে, ফোর-জি ও থ্রি-জি ইন্টারনেট সেবা বন্ধের সুপারিশ করে পুলিশ।

এদিকে, নিরাপদ সড়কের দাবিতে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানিমূলক পোস্ট ছড়ানোর অভিযোগে নয়টি ফেসবুক আইডি, ১০টি টুইটার আইডি এবং কয়েকটি ফেসবুক গ্রুপ ও পেইজের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা করেছে পুলিশ।

আগের সংবাদআন্দোলন ভিন্ন খাতে নেয়ার অপচেষ্টা চলছে: ডিএমপি কমিশনার
পরবর্তি সংবাদইসরাইলের অবরোধ ভাঙার অঙ্গীকার হামাসের