তাইওয়ান উপকূলে ৫.৬ মাত্রার ভূমিকম্প

ফাতেহ ডেস্ক:

তাইওয়ানের উপকূলীয় এলাকায় ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসের বরাতে রোববার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

এদিকে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, তাইওয়ানের স্থানীয় সময় রোববার ভোররাত ৩টা ৪৭ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।

তাৎক্ষণিকভাব ভূমিকম্পে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। এ ছাড়া ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারিরও কোনো খবর পাওয়া যায় নি।

আগের সংবাদবিচার বিভাগ দুর্বল হলে রাষ্ট্রকে শক্তিশালী বলা যাবে না : প্রধান বিচারপতি
পরবর্তি সংবাদনেপালের সঙ্গে ২৫ বছর মেয়াদি বিদ্যুৎ চুক্তি করছে বাংলাদেশ