বিদেশী আত্মীয় ও বন্ধুদের ওমরার জন্য আমন্ত্রণ জানাতে পারবে সৌদি নাগরিকরা

আব্দুল্লাহ আফফান।।

সৌদি আরবের নাগরিকরা বাইরের দেশে অবস্থান করা আত্মীয় ও বন্ধুদের ‘ব্যক্তিগত ভিজিট ভিসা’র অধিনে ওমরার জন্য আমন্ত্রীত করতে পারবে বলে জানিয়েছে সৌদির হজ ও ওমরা বিষয়ক মন্ত্রনালয়।

আরব নিউজের তথ্যমতে, সৌদির হজ ও ওমরা বিষয়ক মন্ত্রনালয় এক টুইটে জানিয়েছে, ‘ব্যক্তিগত ভিসা’ অনলাইনে থেকে নিতে পারবে। যা সিঙ্গেল এন্ট্রি বা মাল্টিপল এন্ট্রি ভিসা হতে পারে। এই ভিসার অধিনে মক্কা মুকাররমায় ওমরা ও মদিনা মুনাওয়ারার মসজিদে নববীতে জিয়ারত করতে পারবে। এছাড়াও সৌদি আরবের দর্শনীয় স্থানগুলোতেও যেতে পারবে।

পাকিস্তানের ডন নিউজ জানিয়েছে, সৌদির পররাষ্ট্র মন্ত্রনালয়ের ভিসা প্ল্যাটফর্মের মাধ্যমে ‘ব্যক্তিগত ভিজিট ভিসা’র জন্য আবেদন করতে হবে। সিঙ্গেল এন্ট্রিকারীদের ভিসার মেয়াদ ৯০ দিন। মাল্টিপল এন্ট্রিকারীদের ভিসার মেয়াদ এক বছর। মাল্টিপল এন্ট্রি ভিসাধারী ব্যক্তিরা প্রতিটি সফরে ৯০ দিনের বেশি সৌদি আরবে থাকতে পারবে।

উল্লেখ্য, ২১ জুলাই (শুক্রবার) হারামাইন শরীফাইনের প্রেসিডেন্ট ঘোষণা করেছেন, ওমরাযাত্রীরা চলতি বছর ওমরা করার জন্য আসতে শুরু করবে। হজের কয়েক সপ্তাহ পর ওমরা শুরু হওয়ার কথা। যেন হাজীরা নিজ দেশে ফিরে যেতে পারে এবং বিমানবন্দরে ভীড় না লাগে।

প্রসঙ্গত, ২০১৬ সালে ‘সৌদি ভিশন ২০৩০’ শুরু করেছে সৌদি আরব। ‘সৌদি ভিশন ২০৩০’ এর কৌশলগত পরিকল্পনার দিক দিয়ে পর্যটন খাতে উন্নয়নের জন্য ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থানগুলো উন্মুক্ত করেছে। এই কর্মসূচির লক্ষ্য হল, তেল রপ্তানির উপর নির্ভরশীলতা কমানো এবং নতুন শিল্প ও সেক্টরের বিকাশের মাধ্যমে অর্থনীতির বৃদ্ধি। সৌদি আরবের কৌশলের একটি মূল অংশ পর্যটন। যার লক্ষ্য ২০৩০ সালের মধ্যে রাজ্যে ১০০ মিলিয়ন পর্যটক আকর্ষণ করা।

এই পরিকল্পনার অধীনে, পর্যটন শিল্প দেশের ক্রমবর্ধমান কর্মশক্তির জন্য ১ মিলিয়নেরও বেশি কর্মসংস্থান সৃষ্টি করবে, সেইসাথে অর্থনীতির জন্য রাজস্ব তৈরি করবে। ২০৩০ সালের মধ্যে তীর্থযাত্রীদের সংখ্যা ৩০ মিলিয়ন বাড়িয়ে দেবে বলে আশা করা হচ্ছে।

(ডেইলি পাকিস্তান অনলাইন থেকে অনুবাদ)

আগের সংবাদডিজিটাল শাটডাউনের মাধ্যমে মানুষের অধিকার হরণ করা হচ্ছে: মির্জা ফখরুল
পরবর্তি সংবাদডেঙ্গু নিয়ন্ত্রণ স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ নয় : স্বাস্থ্যমন্ত্রী