সারা দেশে বিএনপির জনসমাবেশ সোমবার

ফাতেহ ডেস্ক:

সারা দেশে আগামী সোমবার (৩১ জুলাই) জনসমাবেশ করবে বিএনপি। আজ শনিবার সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘোষণা দেন।

মির্জা ফখরুল বলেন, আমরা আগামীকাল রোববার কর্মসূচি ঘোষণা করতাম। কিন্তু সেদিন আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করেছে। সে জন্য আমরা আগামী সোমবার কর্মসূচি ঘোষণা করছি।

তিনি বলেন, আজ রাজধানীতে যে অত্যাচার–নিপীড়নের ঘটনা ঘটেছে, তার প্রতিবাদে আমরা আগামী পরশু সোমবার সারা দেশে, সকল মহানগর, জেলা সদরে জনসমাবেশ কর্মসূচি ঘোষণা করছি। আগামীকালই (রোববার) আমরা প্রতিবাদের দিন হিসেবে পালনের কথা ভেবেছিলাম। কিন্তু আমরা জানতে পেরেছি, আগামীকাল সরকারি দল রাজপথে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। আমরা তাই তাদের মতো একই দিনে কর্মসূচি না দিয়ে সংকট সৃষ্টি না করার সিদ্ধান্ত নিয়েছি। আশা করব, গণতান্ত্রিক কর্মসূচি পালনে কোনো বাধা সৃষ্টি করা হবে না।

আগের সংবাদডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ২২০২
পরবর্তি সংবাদকয়লা সংকটে আবারও বন্ধ হয়ে গেল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র