বল প্রয়োগ করলে কি চুমু খাবে?: ওবায়দুল কাদের

ফাতেহ ডেস্ক: শিক্ষার্থীদের মিছিল থেকেই ধানমণ্ডির আওয়ামী লীগের কার্যালয়ে হামলার হয়েছিল বলেই তাদের প্রতিরোধ করা হয় বলে দাবি করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘এখন আপনি রাস্তায় দাঁড়িয়ে আওয়ামী লীগ অফিসের দিকে গোলাগুলি করতে করতে আসবেন, তাদের কে কি বল প্রয়োগ করবে না? চুমু খাবে?’

‘গুজব’ থেকে শনিবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে নিরাপদ সড়কের আন্দোলনের শিক্ষার্থীরা চড়াও হলে তাদের উপর হামলা হয়। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়।

রোববার সকালে শেখ কামালের জন্মদিনে বনানীর কবরস্থানে শ্রদ্ধা জানাতে যান ওবায়দুল কাদের। সেখানে সাংবাদিকদের এসব কথা বলেন।

শিক্ষার্থীরা আবার রাস্তায় নামলে তাদের উপর বল প্রয়োগ করা হবে কি না? এমন প্রশ্নে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে আইন প্রয়োগকারী সংস্থা কোনো প্রকার বল প্রয়োগে যায়নি। অশুভ শক্তি ছাত্রদের আন্দোলনে ঢুকে আমাদের উপর আক্রমণ চালিয়েছিল, আমাদের ১৭ জন নেতাকর্মী হাসপাতালে আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছে।’

নিরাপদ সড়কের দাবিতে গত এক সপ্তাহ ধরে শিক্ষার্থীদের এই আন্দোলন ঘিরে নাশকতার ষড়যন্ত্র হচ্ছে বলে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদকের দাবি।

কাদের বলেন, ‘আজকে ছাত্রছাত্রীদের অরাজনৈতিক নিরাপদ সড়কের দাবিতে যে আন্দোলন, সেই আন্দোলন কারা নোংরা রাজনীতির দিকে ‍নিয়ে যেতে চায়, সেটা গত তিন দিনে পরিষ্কার হয়ে গেছে। গতকাল তো দিবালোকের মতো পরিষ্কার হয়ে গেছে, কারা?

আগের সংবাদশিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে বসছেন শিক্ষামন্ত্রী
পরবর্তি সংবাদআমীর খসরুর ফোনালাপে অপরাধের কিছু নেই : ফখরুল