
ফাতেহ ডেস্ক: বিএনপি নেতা আমীর খসরু মাহমুদের ফোনালাপে অপরাধের কিছু নেই বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির ওপর সন্ত্রাসী কর্মকান্ডের দায় চাপিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেয়ার ষড়যন্ত্র হচ্ছে বলেও দাবি করেন তিনি।
নয়াপল্টনে দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ফোনালাপের ইস্যু ধরে আমীর খসরুসহ বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীদের বাসায় অভিযান শুরু করেছে পুলিশ।
মির্জা ফখরুল অভিযোগ করেন, শুধু পরিবহন সেক্টর নয়, সব ক্ষেত্রে সরকারের ব্যর্থতার ফল চলমান আন্দোলন। গতরাতে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের ওপর হামলাকে ন্যাক্কারজনক বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
