ডিমের বাজার নিয়ন্ত্রণে অভিযানে র‍্যাব

ফাতেহ ডেস্ক:

ডিমের অস্থির বাজার নিয়ন্ত্রণে মাঠে নেমেছে সরকারের বিভিন্ন সংস্থা। এরই ধারাবাহিকতায় এবার অভিযানে নেমেছে র‍্যাব। সোমবার (১৪ আগস্ট) ভোর ছয়টায় রাজধানীর কাপ্তান বাজারে ডিমের আড়তে অভিযান চালায় র‍্যাব-১০ এর ভ্রাম্যমাণ আদালত।

কাপ্তান বাজার থেকে শুরু হওয়া এ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন র‌্যাবের এডিশনাল এসপি সাইফুর রহমান। কাপ্তান বাজারের অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে বলেও জানান তিনি।

এদিকে গত কয়েকদিনের ব্যবধানে রাজধানীতে ডিমের দাম হালিপ্রতি প্রায় ১০ টাকা বেড়েছে। বর্তমানে প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়।

আগের সংবাদসয়াবিন তেলের দাম কমলো লিটারে ৫ টাকা
পরবর্তি সংবাদফের হার্ট অ্যাটাক হয়েছে মাওলানা সাঈদীর, লাগতে পারে রিং : চিকিৎসক