কীভাবে প্রস্তুত করা হয় কাবার গিলাফ?

আব্দুল্লাহ আফফান।।

কাবা- বাইতুল্লাহ। কাবা মুসলিমদের কিবলা। কাবার দিকে ফিরে নামাজ আদায় করে তারা। কাবার গিলাফ কিসওয়াহ নামে পরিচিত। কিসওয়াহ মোট ৫টি খণ্ড। ৪খণ্ড কাবাকে ঘিরে রাখে এবং পঞ্চম খণ্ড কাবার দারজায় দেয়া হয়। এতে ১২০ কেজি স্বর্ণ, ১০০ কেজি রপা এবং ৭৬০ কেজি রেশম ব্যবহার করা হয়।

প্রতিবছর কিসওয়াহ পরিবর্তন করা হয়। কাবার গায়ে জড়ানো হয় নতুন কিসওয়াহ। আগে হজের আগে কিসওয়াহ পরির্বতন করা হলেও এখন হিজরী বর্ষের প্রথম দিন কিসওয়াহ পরির্বতন করা হয়।

দশটি ধাপে বানানো হয় বাইতুল্লাহ কিসওয়াহ। কিসওয়াহ বানানোর বিস্তারিত প্রক্রিয়া জানিয়েছে কিং আব্দুল আজিজ কমপ্লেক্স-

এক. প্রথমে কিসওয়াহতে ব্যবহৃত রেশমি সুতো ও রং করার জন্য ব্যবহৃত পানি সঠিক তাপমাত্রা নির্ধারণ করা হয়। পরে তা পরিস্কার করে।
দুই. পরে মোমের প্রতিরক্ষামূলক স্তর অপসারণের জন্য কাপড়টি উচ্চ তাপমাত্রায় ধোয়া হয়। পরে কাবার বাইরের অংশে থাকা কিসওয়াহকে কালো এবং ভেতরের অংশকে সবুজ রং করা হয়।
তিন. কিসওয়াহর কাপড়ের গুনগতমান নিশ্চিত করা হয়।
চার. প্রতি মিটারে ৯,৯০০টিরও বেশি রেশম সুতো ব্যবহার করা হয়। এবং এসব হাতে বোনা হয়।
পাঁচ. কাপড় ও টুকরা কাপড়ে কুরআনের আয়াত হাতে লেখা হয়।

ছয়. লিখিত আয়াতের উপর হাতে এমব্রয়ডারি করা হয়।
সাত. কুরআনের আয়াত ও ইসলামি লেখাগুলো স্বর্ণ ও রূপার সুতা দিয়ে এমব্রয়ডারি করা হয়।
আট. সর্বোচ্চ গুণমান নিশ্চিত করতে আবার পরীক্ষা করা হয়।
নয়. কিসওয়াহর বিভিন্ন অংশকে একত্র করা হয়।
দশ. পুরোনো কিসওয়াহর জায়গায় নতুন কিসওয়াহ স্থাপন করা হয়।

আগের সংবাদপ্রশ্নফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
পরবর্তি সংবাদকোরআন পোড়ানো বন্ধে পুলিশের ক্ষমতা বাড়াচ্ছে সুইডেন