জমিয়তে উলামায়ে হিন্দের লিগ্যাল এইড কমিটির সেক্রেটারির ইন্তেকাল

আব্দুল্লাহ আফফান।।

জমিয়তে উলামায়ে হিন্দের আইনি সহায়তা কমিটির (লিগ্যাল এইড টিম) সেক্রেটারি হাজী গুলজার আজমী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রোববার (২০ আগস্ট) সকাল ১০টা ৩০ মিনিটে মুম্বাইয়ের একটি হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।

এর আগে হৃদরোগে আক্রান্ত হয়ে গুলজার আজমী শারিরীক অবস্থার অবনতি হলে গত ১৮ আগস্ট ভারতের মুম্বাইয়ের মাসিনা হাসপাতালের আইসিতে তাকে ভর্তি করা হয়। সেখানে তিনি ভেন্টিলেটরে ছিলেন।

হাজী গুলজার আজমী জীবদ্দশায় বিভিন্ন অভিযোগে গ্রেফতারকৃত নিরপরাধ মুসলমানদের কারাদণ্ডের কবল থেকে উদ্ধার করেছেন।

জমিয়ত উলামা হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানি তার ইন্তেকালে শোক প্রকাশ করেছন। তিনি বলেছেন, জমিয়ত উলামা হিন্দের সবচেয়ে প্রবীণ সেবক জনাব গুলজার আহমদ আজমী ইন্তেকাল করেছেন। খুব অল্প বয়সেই তিনি শায়খুল-ইসলাম হযরত মাওলানা সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহ. এবং জমিয়ত উলামা হিন্দের সাথে যুক্ত হন। পুরো জীবন দেশ ও জাতির সেবায় ব্যয় করেছেন তিনি।

তিনি মরহুমের আত্মীয়-স্বজনদের প্রতি সমবেদনা জানান। এবং মরহুমের মাগফেরাতের জন্য বিশ্ববাসীর কাছে দোয়া চান।

মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য মাওলানা নাদিম আল-ওয়াজদি বলেছেন, মরহুম আলহাজ্ব গুলজার আহমদ আজমি ছয় দশক ধরে জমিয়ত উলেমা-হিন্দের সাথে যুক্ত ছিলেন এবং অগণিত সামাজিক কাজে অবদান রেখেছিলেন। মহারাষ্ট্রের আইনি সহায়তা কমিটির প্রধান হিসেবে উলামা অনেক দরিদ্র মানুষের মামলা লড়েছেন। তার সহযোগিতার কারণে বছরের পর বছর কারাবন্দী এমন ব্যক্তিদের মুক্তি দেওয়া সম্ভব হয়েছে। তার মৃত্যু জাতির জন্য বিরাট ক্ষতি। সূত্র: দেওবন্দ টাইমস।

আগের সংবাদআমাকে ধোঁকা দিয়ে সেনা আইন সংশোধনী বিল পাস হয়েছে: আরিফ আলভী
পরবর্তি সংবাদ‘চলতি বছর ইসরায়েলি আগ্রাসন থেকে ফিলিস্তিনিদের রক্ষায় আহত ৭৭ স্বাস্থ্যকর্মী’