ব্রিকস সম্মেলনে যোগ দিতে জোহানেসবার্গে যাচ্ছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী

আব্দুল্লাহ আফফান।।

১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের পক্ষে সৌদি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন তিনি।

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে তিন দিনব্যাপী ব্রিকস সম্মেলন চলবে ২২-২৪ আগস্ট। এসময় যুবরাজ ফয়সাল বিভিন্ন দেশের প্রতিনিধি এবং বিশিষ্টজনের সাথে বৈঠক করবেন।

মঙ্গলবার (২২ আগস্ট) দক্ষিণ আফ্রিকার বাণিজ্য ও শিল্পমন্ত্রী ইব্রাহিম প্যাটেল আনুষ্ঠানিকভাবে এই সম্মেলনের উদ্বোধন করেন। সম্মেলনে কৃষি, খনি, জ্বালানি, শিক্ষা, জলবায়ু পরিবর্তন, মুদ্রা নীতি এবং বাণিজ্যের মতো ক্ষেত্রগুলিতে আরও সহযোগিতার জন্য সাধারণ আহ্বান সহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনার আয়োজন করা হবে।

এই সম্মেলনে ব্রিকসভুক্ত পাঁচ দেশ (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা) থেকে প্রায় ১২০০শ’ জন প্রতিনিধিকে স্বাগত জানানো হয়। এছাড়াও যোগ দেবেন ৪০টিরও বেশি দেশের রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধিরা।

আগের সংবাদবিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের জন্য শিক্ষা পরিকল্পনা তৈরি করছে আফগানিস্তান
পরবর্তি সংবাদসৌদি আরব বাংলাদেশের ঘনিষ্ট বন্ধু: রাষ্ট্রপতি