রাসূল সা.-এর কবর জিয়ারতে লাগবে আগাম অনুমতি

আন্তর্জাতিক ডেস্ক:

রাসূল সা.-এর কবর জিয়ারত করতে আগাম অনুমতি নিতে হবে। সম্প্রতি এমন নিয়ম চালু করেছে সৌদি আরব। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।

খবরে বলা হয়েছে, মহানবি সা.-এর কবর জিয়ারতে আগ্রহী মুসলিমদের আগেই কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। মসজিদে নববীতে প্রবেশের জন্যেও চালু হয়েছে নতুন নিয়ম। এখন থেকে ছোট ব্যাগ নিয়ে কেউ মসজিদে নববীতে প্রবেশ করতে পারবেন না। মসজিদের বাইরে লকারে সেগুলো রেখে যাওয়া যাবে।

তবে মসজিদের ভেতরে বা বাইরে কোথাও বড় ব্যাগ রাখার অনুমতি নেই। অর্থাৎ, মসজিদে নববীরে ভেতরে তো দূরের কথা, বাইরের লকারেও বড় ব্যাগ রাখা যাবে না।

এর আগে, মক্কার গ্রান্ড মসজিদে ওমরাহ পালনকারী, মুসল্লি বা দর্শনার্থীদের না ঘুমানোর নির্দেশনা দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এই নিয়ম ও নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে তারা।

এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, মুসল্লিদের অবশ্যই মসজিদে ঘুমানো থেকে বিরত থাকতে হবে; বিশেষ করে- করিডোর, নামাজের স্থান, জরুরি যানবাহন রাখার জায়গা ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের জন্য বরাদ্দ জায়গায়।

এতে আরও বলা হয়েছে, যারা ওমরাহ পালন করতে চান, তাদের অবশ্যই নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে অনুমোদন নিয়ে গ্রান্ড মসজিদে যেতে হবে।

আগের সংবাদঘূর্ণিঝড় ইদালিয়ার আঘাতে বিধ্বস্ত যুক্তরাষ্ট্র, নিহত ৩
পরবর্তি সংবাদএলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন