মেখল মাদরাসার নাযেমে তালিমাত সড়ক দুর্ঘটনায় আহত

ফাতেহ ডেস্ক:

আল জামিয়াতুল ইসলামিয়া হামিয়ুচ্ছুন্নাহ মেখল মাদরাসার নাযেমে তালিমাত মাওলানা নাসির উদ্দিন সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। তার ছেলে মাওলানা মাহমুুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বেশ কয়েকদিন ধরে তিনি অসুস্থ। গলায় টনসিলের সমস্যায় ভোগছিলেন। তাই আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৬টা দিকে তিনি ডাক্তার দেখানোর জন্য বাসা থেকে বের হন। এরপর রাস্তা খারাপ হওয়ায় চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন শমসের পাড়া এলাকায় তাকে বহন করা গাড়িটি উল্টে গেলে তিনি মারাত্মকভাবে আহত হন।

তিনি আরও জানান, আহত হওয়ার পর তাকে সেখান থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাকে ডাক্তারের পরামর্শক্রমে সেখানে চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে আসা হয়।

মাওলানা নাসির উদ্দিনের দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার।

আগের সংবাদইমরান খানকে আরও দুই সপ্তাহ কারাগারে রাখার নির্দেশ
পরবর্তি সংবাদশিশুদের ওমরাহ পালন নিয়ে সৌদি আরবের নতুন নির্দেশনা