ফিলিস্তিনে সহায়তা স্থগিতের ঘোষণা জার্মানি ও অস্ট্রিয়ার

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরাইল-ফিলিস্তিন চলমান সংঘাতের মধ্যেই ফিলিস্তিনিদের সব ধরনের ত্রাণ ও অর্থ সহযোগিতা বন্ধের ঘোষণা দিয়েছে জার্মানি ও অস্ট্রিয়া।

অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার শ্যালেনবার্গ এক রেডিও বার্তায় বলেন, বেশ কয়েকটি প্রকল্পের জন্য যে ১৯ মিলিয়ন ইউরো (২০ মিলিয়ন ডলার মিলিয়ন) সহায়তা ঘোষণা করা হয়েছিল তা এই মুহূর্তে স্থগিত করছে তার দেশ।

তিনি বলেন, “বর্তমান পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ রয়েছে ও অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে।”

দেশটির শীর্ষ রাজনীতিবিদদের মতে ইসরাইলে প্রায় সাড়ে আট হাজার অস্ট্রিয়ান নাগরিক রয়েছে।

এদিকে, জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন মন্ত্রী সভেনজা শুলজে এক সংবাদ সম্মেলনে বলেছেন, বর্তমানে ফিলিস্তিনের কোন অর্থ প্রদান করা হচ্ছে না।

সূত্র: আনাদোলু নিউজ এজেন্সি

আগের সংবাদমজলুম ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান হেফাজতের
পরবর্তি সংবাদইসরায়েলকে বয়কটের আহ্বান কুয়েতের ৪৫ এমপি