
নিউজ ডেস্ক:
সরকার শতভাগ নিরপেক্ষ নির্বাচন করে বিশ্বকে দেখিয়ে দেবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বাংলাদেশের জনগণ যতদিন শেখ হাসিনার সঙ্গে আছে, ততদিন কোনো বার্তা ও আলটিমেটাম দিয়ে লাভ হবে না। সংবিধান থেকে একচুলও সরবে না সরকার। শতভাগ নিরপেক্ষ নির্বাচন করে বিশ্ববাসীকে দেখিয়ে দেবে আওয়ামী লীগ।
মঙ্গলবার শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল ও কলেজ আয়োজিত আলোচনা সভায় এসব বলেন কাদের।
ওবায়দুল কাদের বলেন, সারা দেশ থেকে সন্ত্রাসী ঢাকায় এনে নাশকতা করার ষড়যন্ত্র করছে বিএনপি। এই নাশকতার সমুচিত জবাব দিতে আওয়ামী লীগ সরকার প্রস্তুত আছে।
দেশি-বিদেশি বন্ধুরাষ্ট্রের উদ্দেশে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী বাংলাদেশে নির্বাচন হবে। এবং এ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য।
