
বাংলাদেশে খেলাফত আন্দোলনের (একাংশ) নায়েবে আমীর মাওলানা জিয়াউল হক শহিদী ইন্তেকাল করেছেন।
বুধবার (২৫ অক্টোবর) সকাল ৬ টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্তেকালের সময় তার বয়স হয়েছিল ৬৫ বছর।
তার বড় ছেলে মাওলানা মনির হুসাইন জানান, তার নামাজে জানাযা আজ বুধবার আসরের নামাজের পর সোনাইমুড়ী থানার বাগ পাঁচরা,নান্দিয়া পাড়া বীর শ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন মসজিদ- মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
তিনি তৎকালীন সময়ে ইসলামী আন্দোলনের জেলা দায়িত্বশীল ছিলেন। পরবর্তীতে খেলাফত আন্দোলনে যোগ দান করেন এবং মৃত্যুকালে খেলাফত আন্দোলনের একাংশের নায়েবে আমীরের দায়িত্ব পালন করেন।
তিনি পেশায় একজন মাদরাসা শিক্ষক ছিলেন। নোয়াখালীর জেলার চাটখিল ও সোনাইমুড়ী থানার এমপি পদে নির্বাচন করেছেন। তিনি হেফাজতে ইসলামের সোনাইমুড়ী থানার আমীর এবং তার এলাকার মেম্বারের দায়িত্বও পালন করেছিলেন। তার বড় ছেলে পিতার সম্পর্কে বলেন, আমার বাবা একজন সংগ্রামী মানুষ ছিলেন। সত্য ও ন্যায়ের পথে তিনি ছিলেন আপসহীন। মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে এবং ৪ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
