ছাত্ররা ঐক্যের পথ দেখিয়েছে: ফখরুল

ফাতেহ ডেস্ক: ছাত্ররা ঐক্যের পথ দেখিয়েছে দায়িত্ব নিতে হবে বড়দের। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। রাজধানীতে এক সমাবেশে তিনি বলেন, জাতীয় ঐক্য ছাড়া ভয়ংকর অবস্থা থেকে মুক্তি পাওয়া কঠিন। সভায়, একজোট হয়ে সবাইকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর তাগিদ দেন আলোচকরা।

সংহতি সমাবেশের আয়োজন করে উদ্বিগ্ন নাগরিক সমাজ। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এ সময় শিক্ষার্থী অন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেন তারা। দুঃসময় পার করছে দেশ মন্তব্য করে রুখে দাড়ানোর আহ্বান জানান বক্তারা।

সমাবেশ বিএনপি মহাসচিব বলেন, সব রাজনৈতিক দলকে রাষ্ট্রের দায়িত্ব নিতে হবে। প্রয়োজন জাতীয় ঐক্যের।

নিরাপদ সড়কের দাবীতে আট দফা দাবি তুলে ধরেন আলোচকরা।

আগের সংবাদরাজধানীর বিভিন্ন জায়গায় ছাত্র- পুলিশের সংঘর্ষ
পরবর্তি সংবাদজাবালে নূরের ৪ চালক-হেলপার ৭ দিনের রিমান্ডে