জামিয়া ইউনুছিয়ার সদরুল মুদাররিসিন মাওলানা আশেকে এলাহীর ইন্তেকাল

দেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়ার সদরুল মুদাররিসিন মাওলানা আশেকে এলাহী ইব্রাহীমী ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

প্রতিষ্ঠানটির মুহতামিম মুফতি মোবারকুল্লাহ জানান, আজ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ২:৫০ মিনিটের দিকে ইন্তেকাল করেছেন।

জানা যায়, আজ রাত ১০টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ মাঠে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর তাকে চাঁদপুরের উজানীতে দাফন করা হবে।

মাওলানা আশেকে এলাহি ইব্রাহীমী দেশের প্রবীণ আলেমদের একজন। তিনি দীর্ঘদিন ধরে শতবর্ষী প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়া শিক্ষকতা করে আসছিলেন। দেশ-বিদেশে তার হাজারো শাগরেদ, ভক্ত ও মুহিব্বীন রয়েছে।

আগের সংবাদমিয়ানমার সীমান্তে সেনা ও বিজিবিকে ধৈর্য ধরার নির্দেশ প্রধানমন্ত্রীর
পরবর্তি সংবাদস্থায়ী যুদ্ধবিরতি ছাড়া কোনো ইসরাইলি বন্দি মুক্তি পাবে না: হামাস