ঢাবির বটতলায় কোরআন তেলাওয়াতের আসর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আরবি সাহিত্য পরিষদের উদ্যোগে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে কোরআন তেলাওয়াতের আসর অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ মার্চ) বটতলায় এই তেলাওয়াত আসরের আয়োজন করা হয়।

এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন এবং কোরআন তেলাওয়াত শুনেন। এ সময় অনুষ্ঠানে আগত শিক্ষার্থীদের মাঝে আরবি সাহিত্য পরিষদের পক্ষ হতে টুপি বিতরণ করা হয়।

পরিষদের সাংগঠনিক সম্পাদক ইউনুছ শামিম বলেন, রমজান মুসলিমদের পুনর্জাগরণের মাস। আত্মশুদ্ধির এই মাসের অসংখ্য ফজিলতের মধ্যে অন্যতম হলো, এ মাসেই পবিত্র কোরআন নাজিল হয়েছে। তাই কোরআন অবতীর্ণের মাসকে কোরআন তিলাওয়াতের মাধ্যমেই স্বাগত জানাতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

পরিষদের সভাপতি আশিক বিল্লাহ বলেন, আল্লাহর রহমতে আমরা কোরআনের মাসকে কোরআন তেলাওয়াতের আবেশে স্বাগত জানিয়েছি। রমজান কেন্দ্রীক আবেগ সকল মুসলমানদের, সেই আবেগকে কোরআনের রস আস্বাদনের মাধ্যমে ফলপ্রসূ করে তোলার আহ্বান জানিয়েই আমাদের এই ছোট্ট পরিসরের কোরআন তেলাওয়াতের আসর।

আগের সংবাদদ্রব্যমূল্য বাড়াতে যারা গুদামজাত করছে তাদের আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তি সংবাদ‘শাবিতে ইফতার মাহফিলে নিষেধাজ্ঞা মুসলিম উম্মাহর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র’