ফিলিস্তিনের মজলুম মানুষের অধিকার আদায়ে বিশ্বমুসলিমকে গর্জে উঠতে হবে : চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীর প্রতি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন জানিয়েছেন। এক শুভেচ্ছা বাণীতে পীর সাহেব চরমোনাই দেশের সর্বস্তরের জনতাকে আন্তরিক মোবারক জানিয়ে সকলের মঙ্গল কামনা করেন।

তিনি বলেন, এমন এক মুহুর্তে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে, যখন হিংস্র হায়েনা ইসরাইলীদের হাতে প্রতিনিয়ত ফিলিস্তিনের মা-বোন, শিশুরা পাখির মত হত্যার শিকার হচ্ছে। আজকে ইহুদীবাদী ইসরাইল ফিলিস্তিনের গাজার যে ন্যাক্কারজনক গণহত্যা চালাচ্ছে তা ইতিহাসে নজীরবিহীন। ইসরাইলের যুদ্ধবাজ নেতানিয়াহু সরকার কারো কথায় কর্ণপাত করছে না। এমনকি যুদ্ধ বন্ধে জাতিসংঘের সিদ্ধান্তকেও তোয়াক্কা করছে না। সাম্প্রতিক সময়ে গাজার প্রায় ৩৪ হাজার ফিলিস্তিনী নারী-পুরুষ শিশুকে হত্যা করা হয়েছে। ৭০ হাজার নারী, শিশু ও পুরুষ আহত হয়ে কাতরাচ্ছে। ২০ লক্ষা ফিলিস্তিনিদের অবরুদ্ধ করে রাখা হয়েছে। ইসরাইলের এ বর্বরোচিত গণহত্যার তীব্র নিন্দা জানানোর ভাষা নেই। এরপুর বিশ্বমুসিলম কেন তাদের পাশে দাড়াচ্ছে না?

মুফতী রেজাউল করীম বলেন, একই সাথে গাজায় ইসরাইলের এ নৃশংস গণহত্যা বন্ধে সবাইকে সোচ্চার হতে হবে। যুদ্ধ বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে কার্যকর পদক্ষেপ গ্রহণে জাতিসংঘ ও মুসলিম বিশ্বকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। ফিলিস্তিন, আরাকান-সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের সকল নির্যাতিত মানুষের মুক্তি কামনা করেন পীর সাহেব চরমোনাই।

ইসলামী আন্দোলনের আমীর বলেন, জাতীয় সাংস্কৃতিক চেতনার প্রধান দিন। ঈদুল ফিতর মুসলমানদের জন্য পরম আনন্দের দিন। দীর্ঘ এক মাস সিয়াম সাধনা ও ইবাদত বন্দেগীর মাধ্যমে অতিবাহিত করার পর এ দিনটি আমাদের জন্য খুশির বার্তা নিয়ে আসে। যার মাধ্যমে মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা পায়। ধনী-গরীব, সাদা-কালো, ছোট-বড় সব ভেদাভেদ ভুলে যায়।

ইসলামী আন্দোলনের আমীর বলেন, এবারের রমজান ও ঈদুল ফিতরে দ্রব্যমূল্যের কষাঘাতে জর্জরিত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের দিশেহারা। চারিদিকে দুর্ভিক্ষের আলামত লক্ষ করা যাচ্ছে। রাজধানীতে ভিক্ষুকের ঢল এর আগে ঢাকাবাসী দেখেনি। দেশ ও দেশের জনগণ আজ ঋণে জর্জরিত। সরকারকে আবার ঋণ করে বিদেশী ঋণ পরিশোধ করতে হচ্ছে। কর্তৃত্ববাদী শাসনের কারণে দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার আজ পদদলিত।

আগের সংবাদ‘গাজায় ইসরায়েলের হামলা বন্ধে প্রয়োজন মুসলিম দেশগুলোর ঐক্য’
পরবর্তি সংবাদঈদের দিনেও গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা, নিহত ২৫