বিশ্বের সব মুসলিম দেশগুলোকে এক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ফিলিস্তিনে নির্যাতিত মুসলমানদের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বের সকল মুসলিম দেশগুলো একসঙ্গে কাজ করলে ফিলিস্তিনিসহ বিশ্ব মুসলিমের দাবি আদায় সহজ হত।

ইসলামের নামে কিছু লোক অপকর্ম করে মুসলমানদের বদনাম দিয়ে যায় এটি দুঃখজনক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তিনি সবসময় এর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন।

বুধবার (৮ মে) দুপুরে আনুষ্ঠানিকভাবে হিজরি ১৪৪৫ সালের হজ্ব কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব বলেন।

এসময় প্রধানমন্ত্রী আরও বলেন, সরকারের ডিজিটাল বাংলাদেশ কার্যক্রম বাস্তবায়নের কারণেই আজ হজ্বের ভোগান্তি কমেছে। ঘরে বসেই মানুষ নিজের যাবতীয় প্রস্তুতি কাজ শেষ করতে পারছেন। হজ্বক্যাম্প এবং বিমানবন্দর রেলস্টেশন থেকে আন্ডারপাস দিয়ে বিমানবন্দরের টার্মিনালে যাওয়ার ব্যবস্থা করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি বাংলাদেশের উন্নয়ন সম্প্রীতির পাশাপাশি বিশ্ব মুসলিম উম্মাহর জন্য দেশের হাজীদের কাছে দোয়া চান।

৮০ হাজার ২৫৭ জন হাজী বাংলাদেশ থেকে এবছর হজ্ব পালনে সৌদি আরব যাচ্ছেন। এর মধ্যে ৪ হাজার ৫৬২ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৮০ হাজার ৬৯৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ্বের সুযোগ পাবেন।

তিনটি এয়ারলাইন্সের মাধ্যমে ১২ জুন পর্যন্ত হজ্ব যাত্রীরা সৌদি আরবের মক্কা এবং মদিনায় পৌঁছাতে পারবেন। আগামীকাল বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে হজ্ব যাত্রা শুরু হবে।

আগের সংবাদকর্তৃত্ববাদী সরকারকে হটিয়ে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে: ইসলামী আন্দোলন
পরবর্তি সংবাদ৪১৯ যাত্রী নিয়ে ঢাকা ছাড়ল হজের প্রথম ফ্লাইট