
ফাতেহ ডেস্ক: পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের দুই মামলায় গ্রেপ্তার বেসরকারি ৪টি বিশ্ববিদ্যালয়ের ২২ ছাত্রকে ২ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা নর্থ সাউথ, ব্র্যাক, ইস্ট ওয়েস্ট ও সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
বাড্ডা থানার মামলায় ১৪ জনকে এবং ভাটারা থানার মামলাতে ৮ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের মঙ্গলবার আদালতে হাজির করে সবার সাত দিন করে রিমান্ড চায় পুলিশ। ঢাকার মহানগর হাকিম আবদুল্লাহ আল মাসুদ ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
নিরাপদ সড়কের আন্দোলনে ছাত্রদের ওপর হামলার প্রতিবাদে সোমবার বিক্ষোভ করেন ব্র্যাক, ইস্ট ওয়েস্ট, সাউথইস্ট ও আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এ সময় পুলিশ ও বহিরাগতদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। পরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় দুই দিনের এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয় এক দিনের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
