হাফেজ্জি হুজুরের খলিফা মাওলানা হাতেম আলীর ইন্তেকাল

ব্রিটিশ বিরোধী আন্দোলনে অগ্রনায়ক, প্রবীণ আলেমেদ্বীন মাওলানা হাতেম আলী ইন্তেকাল করেছেন।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

জানা যায়, তিনি আজ শুক্রবার (১৪ জুন) সকাল সাড়ে ৯ টায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, তার জানাযা বাদ আছর নারায়ণগঞ্জের সোনারগাঁও পরমেশ্বরদী মাদরাসায় অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, মাওলানা হাতেম আলী ব্যক্তিগত জীবনে শায়খুল আরব ওয়াল আজম আল্লামা সৈয়দ হোসাইন আহমদ মাদানী রহ. এর সাগরেদ ও হযরত হাফেজ্জি হুজুরের খলিফা ছিলেন। এছাড়া তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির আল্লামা শাহ আহমদ শফি রহ.-এর সহপাঠি ছিলেন৷

প্রসঙ্গত, প্রখ্যাত হাদিস বিশারদ আল্লামা শায়েখ শারফুদ্দিন আবু তাওয়ামা রহ. এর ইন্তেকালের ৭শ বছর পর তিনি সোনারগাঁওয়ে হাদিসের দরস পুনঃরয় চালু করেন।

আগের সংবাদরোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় সবসময় বাংলাদেশের পাশে থাকবে আমেরিকা
পরবর্তি সংবাদইসরায়েলি বাধায় হজে যেতে পারলেন না অবরুদ্ধ গাজার বাসিন্দারা