যে কোনো অনুষ্ঠানে গান-বাজনা নিষিদ্ধ হয়েছে গ্রামটিতে

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চিকসা গ্রামে বিয়ে-জন্মদিন বা অন্য কোনো অনুষ্ঠানে রাতের বেলায় গান-বাজনা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। গ্রামে কেউ গান-বাজনা করলে তাকে বিচারের আওতায় নিয়ে আসা হবে বলেও সিন্ধান্ত হয়।

শনিবার (১৭ আগস্ট) দিবাগত রাতে গ্রামের মানুষ মাতব্বরদের নিয়ে এই নিয়ম চালু করেন।

জানা যায়, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে উচ্চ সাউন্ডে গান-বাজনা করার কারণে গ্রামের রোগী, বৃদ্ধ ও শিশুদের সমস্যা হয়। বিষয়টি নিয়ে ঐক্যবদ্ধ হয় গ্রামের হিন্দু মুসলিমরা। এরপরই সবার সুবিধার্থে আসে এই সিন্ধান্ত।

আরও পড়ুন: ময়মনসিংহে শিক্ষার্থী সাগর হত্যা মামলায় ৩ আওয়ামী লীগ নেতা গ্রেফতার

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শফিকুল হক জানান, আমাদের গ্রামটি সদর ইউনিয়নের সবচেয়ে বড় গ্রাম। গ্রামে হিন্দু মুসলিম দুই ধর্মের লোক বাস করে। বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় বড় বড় সাউন্ড বক্স বাজিয়ে গ্রামের মানুষ অনুষ্ঠান পালন করে। এতে করে হার্টের রোগী, বৃদ্ধ ও শিশুদের অনেক কষ্ট হয়। গ্রামের সম্মানিত মাতাব্বরদের নিয়ে সম্মিলিতভাবে অনুষ্ঠানে গান বাজনা নিষিদ্ধ বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়। কেউ যদি না মানে তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী জানান, উচ্চ শব্দে গান বাজনা করলে অনেকেরই সমস্যা হয়। চিকসা গ্রামের মাতাব্বরগণ গান বাজনা নিষিদ্ধ করেছেন। এটি একটি সুন্দর উদ্যোগ নিয়েছেন তারা। এবিষয়ে কারো কোনো সমস্যা হওয়ার কথা না। এখন পর্যন্ত কোন প্রতিক্রিয়া দেখা যায়নি।

আগের সংবাদসাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সহিংসতা পরিহার করতে হবে: দেওনার পীর
পরবর্তি সংবাদআ’লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চাওয়া রিটের শুনানি বৃহস্পতিবার