আদালতে জাবালে নূর বাসের চালকের স্বীকারোক্তি

ফাতেহ ডেস্ক: বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন জাবালে নূর বাসের চালক মাসুম বিল্লাহ। বিকেলে মহানগর হাকিম আদালতে এই জবানবন্দি দেন তিনি।

যাত্রী তোলার প্রতিযোগিতায় বাসের নিয়ন্ত্রণ হারানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে স্বীকার করেছেন বাস চালক। ২৯ জুলাই ওই দুর্ঘটনায় মারা যায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী দিয়া খানম মিম ও আবদুল করিম রাজীব। আহত হয় আরো কয়েকজন।

পরে আইনশৃঙ্খলা বাহিনী বাস চালক মাসুম বিল্লাহকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে রিমান্ডে নেয়। দশদিনের রিমান্ড শেষে আদালতে জবানবন্দি দিলেন তিনি।

আগের সংবাদআবারও কারাগারে খালেদা জিয়া
পরবর্তি সংবাদভারতের মাদরাসাগুলোতে স্বাধীনতা দিবস অনুষ্ঠান আয়োজনের আহ্বান আলেমদের