বায়তুল মোকারমে উত্তেজনা, উদ্বেগ প্রকাশ করলেন মাওলানা আজহারী

বায়তুল মোকাররমের খতিব মুফতি রুহুল আমিনের ফিরে আসাকে ঘিরে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে উত্তেজনা তৈরি হয়েছে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) ঘটনার কিছুক্ষণের মধ্যেই ফেরিভায়েড ফেসবুক পোস্টে ওই উদ্বেগ প্রকাশ করেন তিনি।

মাওলানা আজহারী বলেন, মব জাস্টিস কোনোভাবেই গ্রহনযোগ্য নয়। পার্বত্য অঞ্চলে উপজাতি-বাঙালি সঙ্ঘর্ষ এবং জাতীয় মসজিদে হতাহতের ঘটনা খুবই উদ্বেগজনক। মানুষ কেন এতো দাঙ্গা প্রিয় হয়, বুঝি না।’

তিনি আরো বলেন, ‘এ দেশের অধিকাংশই খুব অস্থির ও উগ্র প্রকৃতির। নিজের আচরণের সংস্কার না করলে, শুধু রাষ্ট্র সংস্কারে কোন কাজ হবে না।’

আগের সংবাদফিলিস্তিনে ইসরাইলি দখলদারিত্ব বন্ধে জাতিসংঘে ভোট দিলো বাংলাদেশ
পরবর্তি সংবাদপাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন ড. ইউনূস