দিনাজপুরে নিহত ২

ফাতেহ ডেস্ক: দিনাজপুরের বীরগঞ্জে ভ্যান চালক সুরুজ মিয়াকে কুপিয়ে হত্যা করেছে স্থানীয় রবিউল। ঘটনার পরপরই রবিউলকেও পুড়িয়ে মেরেছে স্থানীয়রা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রবিউলের মা ও বোনকে আটক করেছে পুলিশ।

এলাকাবাসী জানায়, ভোরে শালবাগান এলাকায় নামাজ পড়ে বাড়ি ফেরার পথে সুরুজ মিয়াকে কুপিয়ে হত্যা করে রবিউল। এরপর শহীদ ও তার তিন বছর বয়সী ছেলে শামীমকেও কুপিয়ে পালানোর চেষ্টা করে রবিউল। পরে রবিউলকে আটক কোরে পুড়িয়ে মারে স্থানীয়রা। আহতদের রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে।

এদিকে রবিউলের বাড়িঘরে ভাঙচুর চালিয়েছে গ্রামবাসী। স্থানীয়রা জানান, কয়েক দিন আগে সুরুজ মিয়ার ভাতিজা বসির উদ্দিনকেও কুপিয়ে হত্যা করে রবিউল। এছাড়া আরও কয়েকজনকে কুপিয়ে হত্যার চেষ্টা করেন তিনি।

ভ্যান চালক সুরুজকে হত্যার প্রতিবাদে, আজ সকালে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়ক ৩ ঘণ্টা অবরোধ করে রাখে স্থানীয়রা। এখনো থমথমে বীরগঞ্জ এলাকা, মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ।

আগের সংবাদসিইসিকে সংযত হয়ে কথা বলার আহ্বান
পরবর্তি সংবাদহজযাত্রায় ১৪ ও ১৫ আগস্টের ২৫০০ টিকিট অবিক্রিত