
ফাতেহ ডেস্ক: সরকারের বাইরে থাকা বেশ কয়েকটি রাজনৈতিক দল নিয়ে একটি বৃহত্তর জাতীয় ঐক্য গড়ার পথে বিএনপি। পাশাপাশি দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় নির্বাচনকালীন সরকারের দাবিতে রাজপথে নামার পরিকল্পনা করছে দলটি।
আগামী সেপ্টেম্বর থেকেই এসব পরিকল্পনা বাস্তবায়ন শুরু করার টার্গেট করা হয়েছে। এর আগে এ বিষয়ে আরও মতামত নিতে ডাকা হতে পারে ৫০২ সদস্যের নির্বাহী কমিটির বৈঠক।
এসব পরিকল্পনার রূপরেখার খসড়া চূড়ান্ত করতে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আজ সকাল ১১টায় মুলতবি বৈঠকে বসছেন দলটির নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটি সদস্যরা।
এর আগে শনিবার ৬ ঘণ্টা বৈঠক শেষে তা মুলতবি করা হয়।
দলীয় সূত্র জানায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলের তৃণমূল থেকে পাওয়া মতামতের ভিত্তিতে আগামী দিনের আন্দোলনের রূপরেখার একটি সারসংক্ষেপ তৈরি করেছেন নীতিনির্ধারকরা।
এটি আজকের বৈঠকে চূড়ান্ত হওয়ার পর লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পাঠানো হবে। তার সবুজ সংকেত পেলেই সেই অনুযায়ী কাজ শুরু হবে।
এদিকে দলটির একজন নীতিনির্ধারক জানান, বিএনপির স
