সুযোগ সন্ধানী ও চক্রান্তকারীরা সক্রিয় হচ্ছে: নাসিম

ফাতেহ ডেস্ক: দলের মধ্যে সুযোগ সন্ধানী ও চক্রান্তকারীরা সক্রিয় হচ্ছে বলে সতর্ক করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। নির্বাচনের আগে সরকার বিরোধীদের অপতৎপরতা রোধে এদের চিহ্নিত করা হচ্ছে বলে জানান তিনি।

মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ১৫ আগস্ট হত্যাকান্ডের মত কোন ঘটনা বাংলাদেশে আর হতে দেয়া হবেনা বলে মন্তব্য করেন নাসিম। তিনি বলেন, চক্রান্তকারীদের বিরুদ্ধে উদার হওয়ার কোন সুযোগ নেই।

নাসিম মনে করেন, কাউকে আওয়ামী লীগের সদস্য করার আগে তার পরিবারের রাজনৈতিক পরিচয়ও যাচাই করা উচিত। তিনি আরো জানান, জাতীয় নির্বাচনের আগে বিএনপির সাথে কোনও সংলাপ হবেনা। কথা হবে নির্বাচন কমিশনের সাথে।

আগের সংবাদআজানে শব্দদূষণ: পরীক্ষাকরবে দিল্লি
পরবর্তি সংবাদযুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা সম্ভব নয়: আলি খামেনি