
ফাতেহ ডেস্ক: জনগণকে সঙ্গে নিয়ে সব অপশক্তিকে প্রতিহত করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ধানমন্ডিতে, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
সরকারবিরোধী কোনো আন্দোলন সফল হবে না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, যে কোনো যৌক্তিক দাবি মেনে নেয়ার সৎ সাহস আছে শেখ হাসিনার।
