
ফাতেহ ডেস্ক: জাতিসংঘের সাবেক মহাসচিব নোবেল জয়ী কফি আনান মারা গেছেন। বার্ধক্যের কারণে তার মৃত্যু হয় বলে জানিয়েছে কফি আনান ফাউন্ডেশন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক বিবৃতিতে কফি আনান ফাউন্ডেশন জানায়, শনিবার ৮০ বছর বয়সে মারা যান এ বিশ্বনেতা।
প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে জাতিসংঘ প্রধানের দায়িত্ব নেন ১৯৯৭ সালে। দায়িত্ব পালন করেন ২০০৬ সাল পর্যন্ত। অবসরের পর সিরিয়া সংকট নিরসনে জাতিসংঘের দূত হিসেবে নিয়োজিত ছিলেন। ২০০১ সালে জাতিসংঘের সঙ্গে যৌথভাবে শান্তিতে নোবেল পান কফি আনান।
১৯৩৮ সালে ঘানায় জন্মগ্রহণ করেন আনান। বিশ্বে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠায় কাজ করে গেছেন বলে বিবৃতিতে জানিয়েছে কফি আনান ফাউন্ডেশন। তার মৃত্যুতে শোক জানিয়েছে জাতিসংঘ ও বিশ্বনেতারা।
