
ফাতেহ ডেস্ক: ঈদকে কেন্দ্র করে রাজধানীতে সক্রিয় হয়ে উঠেছে মলমপার্টি, জালটাকা, ছিনতাই চক্র। নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭৯ জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এদিকে ঈদে নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানালেন র্যাবের মহাপরিচালক।
রাজধানীর কামরাঙ্গির চর ও লালবাগ এলাকায় একই চক্রের ৭৫ লাখ জাল টাকাসহ আটজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এছাড়াও অজ্ঞান পার্টির ৫৭ জনসহ ছিনতাই ও মাদক চক্রের ৭১ সদস্যকে আটক করে ডিবি।
এছাড়াও ঈদে নগরবাসীর নিরাপত্তায় বিষেশ পরিকল্পনা নেয়া হয়েছে। ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডিবির অতিরিক্ত কমিশনার।
এদিকে, এবার ঈদে কোনো নিরাপত্তা হুমকি নেই তারপরও দুই সপ্তাহ বিশেষ নিরাপত্তায় থাকবে র্যাব সদস্যরা- জানালেন সংস্থাটির মহাপরিচালক।
মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে র্যাবের ২৪৫টি টহল দল, ৫৬টি স্ট্রাইকিং ফোর্স থাকছে। এছাড়াও ঢাকার এক্সিট পয়েন্টে বসানো হয়েছে ২০টি অস্থায়ী ক্যাম্প। ঈদের তিনদিন মহাসড়কে থাকবে র্যাবের মোবাইল কোর্ট।
